এটি ছিল, একটা তুষারস্রোতের মত শুভ্র;
হাটু অবধি নেমে আসা,সোনালী আলো।
যা ছিল বিশ্ব থেকে ফিরে আসা,
নতুন,কিংবা পুরাতন দিনে।
কিন্তু কখনোই,এটি আগামীকাল ছিল না।
হাটু অবধি নেমে আসা,সোনালী আলো।
যা ছিল বিশ্ব থেকে ফিরে আসা,
নতুন,কিংবা পুরাতন দিনে।
কিন্তু কখনোই,এটি আগামীকাল ছিল না।
প্রার্থনা,এবং কেবলই প্রার্থনা!
একটি আগামীর জন্য,কিংবা অন্ধকারের।
নতুন বছরের প্রার্থনা,
উষ্ণ দিনের প্রার্থনা,
প্রার্থনা একটি উত্তম দিনের।
একটি আগামীর জন্য,কিংবা অন্ধকারের।
নতুন বছরের প্রার্থনা,
উষ্ণ দিনের প্রার্থনা,
প্রার্থনা একটি উত্তম দিনের।
"প্রভু-
আমায় আরেকটা বছর দিন প্রভু,
একটা দিবস এবং রাত্রি দিন।
যখন মাঝ আকাশে উজ্জ্বল হবে সূর্য,
আমায় আরেকটা আগামীকাল দিন!
হে প্রভু,আমায় একটা সময়, কিংবা প্রার্থনা দিন,
যেখানে কোনো, গতকাল থাকবে না!"
আমি একটা রাত্রি বয়ে আনি,
একটা দিনের শুরু করি,
ডান, কিংবা বাম হস্তে।
যখন দিবসের গোলায়,কোন শস্য ছিল না!
আমায় আরেকটা বছর দিন প্রভু,
একটা দিবস এবং রাত্রি দিন।
যখন মাঝ আকাশে উজ্জ্বল হবে সূর্য,
আমায় আরেকটা আগামীকাল দিন!
হে প্রভু,আমায় একটা সময়, কিংবা প্রার্থনা দিন,
যেখানে কোনো, গতকাল থাকবে না!"
আমি একটা রাত্রি বয়ে আনি,
একটা দিনের শুরু করি,
ডান, কিংবা বাম হস্তে।
যখন দিবসের গোলায়,কোন শস্য ছিল না!
"জীবন চলে গেছে, সর্বস্বান্ত ভিষন!
এখন আমার হাড়ে, মজ্জা নেই,
কিংবা আমার মজ্জায়,এখন হাড় নেই!
বেরিয়ে পড়েছে।
কোন সীসাচ্ছাদিত পর্বত, কিংবা ধুসর স্তনের খোঁজে।"
এখন আমার হাড়ে, মজ্জা নেই,
কিংবা আমার মজ্জায়,এখন হাড় নেই!
বেরিয়ে পড়েছে।
কোন সীসাচ্ছাদিত পর্বত, কিংবা ধুসর স্তনের খোঁজে।"
"একি বলছিস!
পাপ হচ্ছে যে তোর!
তুই তো নরকে যাবি!
তোকে আগুনে দেবে,
মাথা কেটে নেবে!
মরবি! সে খেয়াল আছে তোর?"
পাপ হচ্ছে যে তোর!
তুই তো নরকে যাবি!
তোকে আগুনে দেবে,
মাথা কেটে নেবে!
মরবি! সে খেয়াল আছে তোর?"
"মৃত্যু, এখন শুধুই একটা ভুলের অপেক্ষা।
কিন্তু, আমার চোখে জল কেন প্রভু?
এ মাটিতে যে শোষণ পথ নেই!
এ কান্নায় যে নিদ্রাভঙ্গ হয় না!
তবু জল কেন প্রভু?
আপনি জানেন?
হে ঈশ্বর,হে যিশু আপনি জানেন?
হে আল্লাহ আপনি জানেন?
আপনি জানেন প্রভু?
জানেন আমার চোখে জল কেন?"
কিন্তু, আমার চোখে জল কেন প্রভু?
এ মাটিতে যে শোষণ পথ নেই!
এ কান্নায় যে নিদ্রাভঙ্গ হয় না!
তবু জল কেন প্রভু?
আপনি জানেন?
হে ঈশ্বর,হে যিশু আপনি জানেন?
হে আল্লাহ আপনি জানেন?
আপনি জানেন প্রভু?
জানেন আমার চোখে জল কেন?"
৩০ জুন, ২০১৫
Comments
Post a Comment