এখানে থেমে গ্যাছে একটা জ্যান্ত দোতলা বাস। প্রথম এবং শেষ স্টপেজের ভারসাম্য রেখে দাঁড়িয়ে আছে দু'টি কিংবা আরো কিছু বছর৷ দেবদারুর ( প্রসঙ্গত, ক্রন্দসী দেবদারু) কয়েকটা চারা লাগিয়ে দিলে ভালো হয়। অবশ্য, জল কে দেবে?
তোমাকে একটা গান শোনাতে চাই। অবশ্যই নিজের নয়।আলো জ্বেলে গ্যাছে তিনটা বাতি। মূলত আমাদের সব কিছুই একা যার যার নিজস্ব স্নানঘরে। ফুল, পাখি, লতা, পাতা, কিংবা সামন্তীয় প্রেম।
তুমি কী জানো কেন ভালো লাগে না এই আশ্চর্য শীতের রাত?
Comments
Post a Comment