চিত্রকরঃ এম সি এসচার
একটা আঙুরক্ষেত ধরে হেটে যাচ্ছে পেশাই খানা। দুই তিনটা তরতাজা ফল খুঁজে নেয় বেছে বেছে। তোমাকে সে দ্যাখেনি কোন দিন৷ জেনেছে বাজারের দাম, কতোটা পাকলে রস হবে ভালো৷ নিখুঁত স্তনের মতো কষবে চাহিদার মাপজোখ।
আইল ধরে হেটে যাচ্ছে সুদর্শন বিড়াল। মাঠ পেরিয়ে গৃহস্থ ঘরে মিলবে খাবার। এটো ভাত অথবা কিছুটা দুধ৷ সাদা ফিনফিনে মাছের কাঁটা।
পথিক কি জানে, দুঃখ পেলে হয় এমন দারুণ মদ?
প্রচন্ড বিষণ্ণ গত শীতে
প্রচন্ড বিষণ্ণ গত শীতে
স্থানঃ মেগু ভাইর চায়ের দোকান

Comments
Post a Comment