গাংচিল আহ শুভ্র গাংচিল,
একটা বাঁদুর উলটো হয়ে ঝুলে আছে।
চুপি চুপি পাতাদের দল ফিরে গেছে গাছে।
সেখানে দু'টো পাখি সম্ভবত গাইছে জাগব্যান্ড ব্লুজ,
একটা হরিণ তন্ময় হয়ে শোনে।
এক, দুই, তিন... দশটা জোনাকি পোকা,
শহরের সমস্ত নিয়নের আলো নিয়ে এসেছে-
ঝিঝি পোকার কনসার্টে।
একবার উড়তে চাওয়ায় শালিককে নিয়েছে শিকারীর গুলি।
নির্মল রাস্তা ধরে হাঁটছে কয়েকটা শামুক।
গন্তব্য- গহীন বন।
আষাঢ়ের বেগুনি আকাশ এবং এডিস মশার চিন্তায় ডুবে আছে একদল মানুষ৷
শিয়ালের অনবরত ডাকে, বেরিয়ে আসে একটা কুকুর।
মানুষকে তারা ভালোবেসেছে অনাসক্ত নির্বিকার প্রকৃতির মতোই৷
অথচ মানুষেরা জানে না- আর খানিকটা গেলেই লুসাই পাহাড়!

Comments
Post a Comment