আমি একটা অরাজনৈতিক জীবন কাটাই
এলাকার কুত্তা ঘেউ ঘেউ কইরা ডাকে আমি প্রচন্ড অরাজনৈতিক জীবন কাটাই
এক দুপ্রে ফালগুনী পর্বার পর আমার আর কিছু করার নাই আমার আর কিছু করার নাই বইলা হাংরিদেরই পর্তে থাকি গুরুপাক সাহিত্য আমার প্যাটে সয় না আমি শুনেছি সেদিন নাকি তুমি তুমি তুমি মিলে তোমরা সদলবলে সভা করেছিলে সারে সা সারে সারে সা আমি একটা অরাজনৈতিক জীবন কাটাই
টংগে ক্যাপাস্টেন নাই হাইটা কিরণের
সাম্নে গিয়া বিড়ি ফুঁকি আকাশ ভ্রমনে গেলে ক্যাপাস্ট্যান পাবো না যখন আকাশ ভ্রমণে
যাবো তখন কোবতে কর্তে পার্বো না বইলা আমি হাংরিদের পর্তে থাকি এলাকার কুত্তায় ডাকে
ঘেউ ঘেউ ঘেউ ঘেউ আমার চৌকিদারের গায়ে দোতলা থেইকা পানি ঢাইলা দিতে মঞ্চায়
কুত্তার আর শিয়ালের ল্যাঞ্জার
পার্থক্য নিয়া কেউ কোবতে ল্যাখে নাই দোতলা থেইকা পানি ফালানো নিয়া আমার একটা
কাহিনী আছে ছোট বেলার দিকে একবার এক লোকের মাথায় ঢাইলা দিছিলাম মগে কইরা বারান্দায়
দাঁড়াইয়া সোজা নিচে এক লোক ছিলো রিকশায় সাইজা গুইজা যাইতেছিলো যেই লোক তার মাথায়
ঢাইলা দিছিলাম
কাট কাট কাট উপরের প্যারাটা কত ভাবে পড়া যায়
গুরুপাক সাহিত্য আমার প্যাটে সয় না কিছু
করার নাই বইলা হাংরিদেরই পর্তে থাকি এক দুপ্রে ফালগুনী পর্বার পর আমার আর কিছু
করার নাই আমার আর কিছু করার নাই বইলা হাংরিদেরই পর্তে থাকি আমি একটা অরাজনৈতিক
জীবন কাটাই এলাকার কুত্তা ঘেউ ঘেউ কইরা ডাকে আমি প্রচন্ড অরাজনৈতিক জীবন কাটাই
তারারাম তারারাম তারারাম সারে সা সারে সা সারে সা
২৪ ডিসেম্বর, ২০১৯

Comments
Post a Comment