**
লিজা গোমেজ, আপনাকে বলছি,
মাঝরাত্রে গির্জার ঢং ঢং ঘন্টায়, কী করুণ সিম্ফনি তৈরি হয়-
শুনেছেন কখনো?
বৈষয়িকতায় বেথহোভেনের সমতুল্য না হলেও,
আমার নিষঙ্গ গিটার সোলোর চেয়ে অনেক বেশি প্রাসঙ্গিক।
**
লিজা গোমেজ, আমরা ক্রমশ আপনি হয়ে উঠছি,
একটা পুরু আস্তরণ পড়ে চলছে দিনকে দিন-
দেয়ালের পর দেয়াল।
না না! ওখানে নয়! ওখানে তুমি ছিলে!
**
সাংবিধানিক সতর্কীকরণ "ধুমপান মৃত্যু ঘটায়"
মূলত জন্মই মৃত্যুর কারণ নয় কী?
চলুন, আমাদের অনাগত সন্তানের মঙ্গল কামনায়,
ধন্যবাদ জানাই- সকল অনিষিক্ত ডিম্বাণুকে!
**
আমাদের প্রথম দেখা কোথায় হয়েছিলো?
টিউশনে?
গির্জায়?
আশ্রমে কিংবা লাইব্রেরিতে?
নাকি-
গোরস্থানে?
**
লিজা গোমেজ, অন্য সব প্রেমিকের মত-
আমার কখনোই আপনার স্বামী হয়ে ওঠা হয় নি!
বস্তুত, প্রেম এবং অপ্রেম একই সঙ্গে ছিলো আমাদের।
অথবা, বলা যায়- অপ্রেম এবং প্রেম একই সঙ্গে আমাদের ছিলো।
**
সম্ভবত কবিতাটা শুরু হয়েছিলো শীতে,
প্রচণ্ড শীতে।
ভর সন্ধ্যেয় আমরা গেয়েছিলাম, পিংক ফ্লয়েড-
"উইশ ইউ ওয়্যার হিয়ার"
আমরা দুঃখিত হয়েছিলাম,
আপনার প্রিয় গায়ক জিম মরিসনের মৃত্যুতে।
মহান শিল্পি মরে পড়েছিলেন বাথটাবে!
আমরা ভাবছিলাম - "আর ক'টা লাশ পড়লে আসবে শান্তি!"
ইরাকে ছুটে চলছে বোমা , প্যালেস্টাইন এ চলছে আগ্রাসন।
আমরা খুঁজছিলাম, ওসামার কবর কিংবা, প্রিন্সেস ডায়ানার অন্তর্বাস।
বস্তুত, আমরা আকাঙ্ক্ষা করছিলাম প্রেমের!
**
রাত তিনটে,
এখন পড়ছি বাইবেল কোন একটি চ্যাপ্টার।
ধরে নিলাম, আপনার জমজ স্তনের ছড়ানো চুলগুচ্ছে,
খেলে চলছে একটি অযাচিত কিংবা অতি কাঙ্ক্ষিত হাত!
যেমনটা লেখা রয়েছে ডেভিডের গল্পে!
এর চেয়ে চলুন আমরা পাঠ করি ডার্ক পোয়েট্রি,
প্রার্থনার ছলে, খুন করি সকল পুণ্যাত্মা কে।
**
"তোমায় পেয়েছিলাম হঠাৎ, এক শীতের দুপুরে।
মৃদুস্বরে, একটু ঘুরিয়ে -বলেছিলে ভালবাসি। "
মূলত এসব অনেক আগেকার কথা,
এখন আমাদের মাঝে প্রেম নেই, আমাদের মাঝে তুমি নেই।
প্রেম হয়েছে সামাজিকতা, আর তুমি হয়ে উঠছো আপনি!

কবি মরে গেলে,
লাশ ঘিরে বসে থাকে ছ'টি পিঁপড়ে!
**
লিজা গোমেজ, "আপনি আমার তুমি হবেন?"
বিশ্বাস করুন, আমি মৃত নই!
বস্তুত, একবার প্রেমে মরে গেলে, দ্বিতীয়বার মৃত্যু হয় না!...
লাশ ঘিরে বসে থাকে ছ'টি পিঁপড়ে!
**
লিজা গোমেজ, "আপনি আমার তুমি হবেন?"
বিশ্বাস করুন, আমি মৃত নই!
বস্তুত, একবার প্রেমে মরে গেলে, দ্বিতীয়বার মৃত্যু হয় না!...

Comments
Post a Comment